চট্টগ্রামে মা ও ছেলে খুন

ইসলাম টাইমস ডেস্ক: নগরের পুরাতন চান্দগাঁও থানার নিকটবর্তী এলাকায় মা ও ছেলে খুন হয়েছে। নিহতরা হলেন গুলনাহার বেগম (৩৩) ও তার ছেলে রিফাত (৯)।

সোমবার  রাত সাড়ে ৮টার দিকে পুরাতন চান্দগাঁও রমজান আলী সেরেস্তাদারের বাড়িতে এ ঘটনা ঘটে।

চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান খন্দকার ঘটনাস্থল থেকে জানান, পুরাতন চান্দগাঁও রমজান আলী সেরেস্তাদারের বাড়িতে মা-ছেলে খুন হয়েছে। আমরা লাশের সুরতহাল রিপোর্ট তৈরির পর লাশগুলো মর্গে পাঠানো হবে। তবে কেন বা কারা এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত তা দ্রুত বের করার চেষ্টা করছি। নিহতদেও বাড়ি নোয়াখালীতে হলেও দীর্ঘদিন ধরে চান্দগাঁও এলাকায় বসবাস করে আসছেন তারা।

পূর্ববর্তি সংবাদভারতে বহুতল ভবনে ধস, এখনও আটকা ৭০
পরবর্তি সংবাদরাজধানীর যেসব এলাকায় দুপুর থেকে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে