ইসলাম টাইমস ডেস্ক: দেশে গত ২৪ ঘণ্টায় করোনা রোগী সুস্থ হয়েছে মোট ৩ হাজার ৪২৭ জন। এ নিয়ে মোট সুস্থ হলেন ১ লাখ ৯০ হাজার ১৮৩ জন।
গত ২৪ ঘন্টায় করোনায় মৃত্যু হয়েছে ৫৪ জনের। এ নিয়ে দেশে মোট ৪ হাজার ৮২ জন কভিড রোগী মারা গেলেন। এদিকে দেশে করোনা আক্রান্তের সংখ্যা ৩ লাখ ছাড়িয়েছে।
আজ বুধবার দেশের সবশেষ করোনা পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
এদিকে একই সময়ে ২ হাজার ৫১৯ জন শনাক্ত হয়েছেন। এ নিয়ে দেশে মোট শনাক্ত হলেন ৩ লাখ ২ হাজার ১৪৭ জন।
















