ভারতের তাবলীগের প্রবীণ সাথী ভাই আফসারের ইন্তেকাল

ইসলাম টাইমস ডেস্ক: ইন্ডিয়ায় দাওয়াত ও তাবলীগের পুরানো সাথী বিশিষ্ট মুরুব্বী ভাই আফসার ইন্তিকাল করেছেন ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন।তিনি মহারাষ্ট্রের পোনা শহরের জিম্মাদার ছিলেন।

জানা যায়, ছাত্র বয়স থেকে তাবলিগের কাজের সাথে যুক্ত হয়েছিলেন। তিনি হজরত মাওলানা ইউসুফ রহঃ এবং হযরত মাওলানা এনামুল হাসান‌ রহঃ এর সোহবত পেয়েছেন। ২০১৫সনে দাওয়াত ও তাবলীগের কাজে মাওলানা সাদ সাহেবের মনগড়া হস্তক্ষেপের ফলে যখন দেশে কাজের পরিবেশ নষ্ট হয় তখন তিনি দাওয়াতের কাজকে তার আসল পদ্ধতির উপর অটল রাখার জন্য অত্যন্ত সাহসিকতা ও কুরবানি পেশ করেন।

এদিকে পাকিস্তানের রায়বন্ড মারকাযের মুআজজিন হাফেজ মাওলানা ফিরোজ উদ্দীন ইন্তেকাল করেছেন বলেও জানা গেছে।

আরো পড়ুন : মিডিয়া তাবলীগ জামাতের বিরুদ্ধে করোনা ছড়ানোর অপপ্রচার চালিয়েছে: ‍মুম্বাই হাইকোর্ট

বই পরিচিতি ।। তাবলীগ জামাত : বর্তমান পরিস্থিতি ও উত্তরণের উপায়

তাবলীগ জামাতের হাল: সবাই নিজের ইসলাহের চেষ্টা করি এবং কাজে নিমগ্ন হয়ে যাই

পূর্ববর্তি সংবাদঢাবি ছাত্রী ধর্ষণ: মজনুর বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ
পরবর্তি সংবাদলেবাননে ফসফরাস বোমা বর্ষণ করেছে ইসরাইল