সম্পর্ক বাড়াতে আমিরাত যাচ্ছে ইসরাইলের প্রতিনিধিদল

ইসলাম টাইমস ডেস্ক: আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জারেড কুশনারসহ এক দল ইসরাইলি প্রতিনিধি সোমবার সংযুক্ত আরব আমিরাত সফরে যাচ্ছেন।

আমিরাতের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকীকরণের পর তা আরও মজবুত অবস্থানে নিয়ে যেতে আলোচনা করতেই তাদের এই সফর।

গত ১৩ আগস্ট মার্কিন মধ্যস্থতায় অবৈধ রাষ্ট্র ইসরাইলের সঙ্গে আমিরাতের সম্পর্ক স্থাপনের ঘোষণার পর এই প্রথম ত্রিদেশীয় কোনো বৈঠক হতে যাচ্ছে। বার্তা সংস্থা রয়টার্সের খবরে এমন তথ্য পাওয়া গেছে।

এতে দূতাবাস খোলা, বাণিজ্য ও ভ্রমণের মতো বিষয়আশয় নিয়ে বিস্তারিত আলোচনা হওয়ার কথা রয়েছে।

হোয়াইট হাউসের জ্যেষ্ঠ উপদেষ্টা জারেড কুশনার, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা রবার্ট ও’ব্রেইন ও মধ্যপ্রাচ্যবিষয়ক মার্কিন উপদেষ্টা অ্যাভি বারকোইটজসহ অন্যান্য কর্মকর্তারা ইসরাইলি প্রতিনিধি দলের সঙ্গে ভ্রমণে থাকবেন।

সফরে দখলদার দেশটির প্রতিনিধিদের নেতৃত্ব দেবেন মেইর বিন-শাব্বাট। ইসরাইলি প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু এক ভিডিও বার্তায় এসব তথ্য দিয়েছেন।

কুশনার, ও’ব্রেইন ও বারকোইটজের সফরের বিষয়টি নিশ্চিত করেছেন যুক্তরাষ্ট্রে এক সিনিয়র কর্মকর্তা। সফরকারী দলের সঙ্গে যুক্তরাষ্ট্রের ইরান বিষয়ক বিশেষ প্রতিনিধি ব্রিয়ান হুকেরও থাকার কথা রয়েছে।

তেল আবিব থেকে একটি ইসরাইলি বিমান যোগে মার্কিন ও ইসরাইলের কর্মকর্তারা আবুধাবিতে যাবেন। দুই দেশের মধ্যে যেটা হবে প্রথম কোনো বাণিজ্যিক বিমানের ভ্রমণ।

বিমান, বাণিজ্য, পর্যটন, আর্থিক, স্বাস্থ্য, জ্বালানি ও নিরাপত্তা ইস্যুতে দুই দেশের সহযোগিতা নিয়েও ব্যাপক আলোচনা হবে বলে জানা গেছে।

নেতানিয়াহু বলেন, এটা এক ঐতিহাসিক চুক্তি। এ অঞ্চলের অন্যান্য দেশও আমাদের শান্তির দলের যোগ দেবেন বলে আশা করছি।

পূর্ববর্তি সংবাদএকাদশ শ্রেণিতে ভর্তির ফল প্রকাশ
পরবর্তি সংবাদজামালপুরে নিজ ঘর থেকে মা ছেলের লাশ উদ্ধার