১০ মুহাররমে সব ধরনের তাজিয়া মিছিল নিষিদ্ধ

ইসলাম টাইমস ডেস্ক: আগামী ১০ মহররম (৩০ আগস্ট, রোববার) শিয়া সম্প্রদায়ের ধর্মীয় শোক উদযাপন উপলক্ষে ঢাকা মেট্রোপলিটন এলাকায় সব ধরনের তাজিয়া, শোক ও পাইক মিছিল নিষিদ্ধ করা হয়েছে।

বুধবার (২৬ আগস্ট) ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মোহা. শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বর্তমান করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতিতে ঢাকা মেট্রোপলিটন এলাকার নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্স (অর্ডিন্যান্স নং–ওওও/৭৬) এর ২৮ ও ২৯ ধারায় অর্পিত ক্ষমতাবলে পবিত্র আশুরা উপলক্ষে সব ধরনের তাজিয়া/শোক/পাইক মিছিল নিষিদ্ধ ঘোষণা করা হয়। তবে ধর্মপ্রাণ নগরবাসী স্বাস্থ্যবিধি মেনে ইমামবাড়ায় ধর্মীয় অনুষ্ঠান পালন করতে পারবেন। অনুষ্ঠানস্থলে দা, ছোরা, কাঁচি, বর্শা, বল্লম, তরবারি, লাঠি বহন এবং আতশবাজি ও পটকা ফোটানো সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে।

এ আদেশ আশুরার দিন শিয়াদের অনুষ্ঠানের শুরু হতে শেষ পর্যন্ত বলবৎ থাকবে।

আরো পড়ুন:  বাংলাদেশে শিয়াদের আশুরা পালন: কী বলে শিয়া ধর্মমত

মুহাররম বনাম সমাজে মুহাররমের আনুষ্ঠানিকতা   

মুহাররম ও আশুরা : কিছু কথা, কিছু প্রশ্নের উত্তর

 

পূর্ববর্তি সংবাদটাকা না দেওয়ায় ‘ক্রসফায়ার’, ওসি প্রদীপসহ ১৮ পুলিশের বিরুদ্ধে নতুন মামলা
পরবর্তি সংবাদ২০২২ সালের মধ্যে পদ্মা সেতুর নির্মাণকাজ শেষ হবে: অর্থমন্ত্রী