কওমি মাদরাসা ছাড়া দেশের অন্য সব শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি ৩ অক্টোবর পর্যন্ত বৃদ্ধি

ইসলাম টাইমস ডেস্ক: কওমি মাদরাসা ছাড়া দেশের অন্য সব প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের মেয়াদ আগামী ৩ অক্টোবর পর্যন্ত বাড়ানো হয়েছে।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব আকরাম-আল-হোসেন গণমাধ্যমকে এমন তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, কওমি মাদ্রাসা ছাড়া দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানের চলমান ছুটি আগামী ৩ অক্টোবর পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে।

আগের ঘোষণা অনুযায়ী, এই ছুটির মেয়াদ ছিল ৩১ আগস্ট পর্যন্ত। সেই মেয়াদ শেষ হওয়ার আগেই ছুটি বাড়ানোর ঘোষণা দেয়া হলো।

পূর্ববর্তি সংবাদআফগানিস্তানে ভয়াবহ বন্যা: ১০০ ছাড়াল মৃতের সংখ্যা
পরবর্তি সংবাদনিউজিল্যান্ডে তিন বছরের শিশুসহ নিরীহ ৫১ মুসল্লিকে খুন: কে এই খৃস্টান সন্ত্রাসী ট্যারেন্ট