তেলাঙ্গানায় করোনায় মারা যাওয়া হিন্দু নারীর শেষকৃত্য করলো মুসলিম যুবকরা

ইসলাম টাইমস ডেস্ক: ভারতের তেলাঙ্গানা রাজ্যে করোনা আক্রান্ত হয়ে মারা যাওয়া এক হিন্দু নারীর শেষকৃত্যে এগিয়ে এলো স্থানীয় মুসলিম যুব সমাজ। রাজ্যের করিমনগর জেলার কোরাতলা এলাকায় তারা মানবতার সেবায় নিজেদের এগিয়ে নেয়ার পাশাপাশি সামাজিক দায়িত্বও পালন করছে।

কোরাতলা সরকারি হাসপাতালে মারা যাওয়া হিন্দু নারীর শেষকৃত্যে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন স্থানীয় আবদুর রব, ইসহাক, নাসির আলী, আনসার, শোয়েব, ইমরান সহ বেশ কয়েকজন। ওই নারী করোনা পরীক্ষা করানো ধরা পড়লে হাসপাতালেই ভর্তি ছিলেন।

এর আগে এই দলটি এক হিন্দু ব্যক্তির শেষকৃত্যও করেছিল।

মুসলিম যুবকদের এই দলটি পিপিই পরে শেষকৃত্য সম্পন্ন করছে।

পূর্ববর্তি সংবাদঢাকা-বরিশাল মহাসড়ক দেবে যাওয়ায় যোগাযোগ বিচ্ছিন্ন
পরবর্তি সংবাদঅস্ত্র মামলায় সাহেদের বিচার শুরু