মারা গেছেন কথাসাহিত্যিক ও সাংবাদিক রাহাত খান

ইসলাম টাইমস ডেস্ক: কথাসাহিত্যিক ও সাংবাদিক রাহাত খান মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্নইলাহি রাজিউন)। শুক্রবার রাত সাড়ে ৮টায় বাসাতেই মৃত্যুবরণ করেন তিনি।

দীর্ঘদিন ধরে হৃদরোগ, কিডনি, ডায়াবেটিসসহ বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন তিনি। ফলে তার চিকিৎসা প্রক্রিয়াটা জটিল হয়ে পড়ায় সার্জারি করা যাচ্ছিল না বলে বাসাতেই অবস্থান করছিলেন।

রাহাত খান বাংলাদেশের একজন প্রসিদ্ধ কথাশিল্পী। ছোটগল্প ও উপন্যাস উভয় শাখাতেই তার বিচরণ উল্লেখযোগ্য। সাংবাদিক হিসেবেও রাহাত খানের পরিচিতি রয়েছে। দৈনিক ইত্তেফাক পত্রিকায় তিনি ষাটের দশক থেকে কর্মরত ছিলেন। তিনি দৈনিক ইত্তেফাকের সম্পাদকের দায়িত্বও পালন করেছেন। সর্বশেষ তিনি দৈনিক প্রতিদিনের সংবাদ পত্রিকায় সম্পাদকের দায়িত্ব পালন করছিলেন।

পূর্ববর্তি সংবাদখালেদা জিয়ার স্থায়ী মুক্তির আবেদন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে
পরবর্তি সংবাদবিএসএফের গুলিতে নিহত বাংলাদেশির লাশ ২ সপ্তাহ পর ফেরত দিল ভারতীয় কর্তৃপক্ষ