লক্ষ্মীপুরে মাদকাসক্ত ছেলের হাতে মা খুন, ঘাতক আটক

ইসলাম টাইমস ডেস্ক:  লক্ষ্মীপুরের রায়পুরে ধারালো দা দিয়ে জবাই করে বৃদ্ধ মা’কে হত্যা করেছে মাদকাসক্ত ছেলে। নিহত শেফালী বেগম (৫৫) ওই গ্রামের কবিরাজ হোসেন আলীর স্ত্রী।

শুক্রবার (২৮ আগষ্ট) সকালে ঘটনাটি ঘটেছে সোনাপুর ইউনিয়নের পশ্চিম-রাখালিয়া গ্রামে মানতি সর্দার বাড়ীতে। গ্রামবাসী ঘাতক ছেলে জাফর হোসেনকে (২৫) আটক করে থানা পুলিশে সোপর্দ করেছে।

নিহত শেফালী বেগমের বড় ছেলে জসিম উদ্দিন জানান, গত কয়েক মাস ধরে জাফর বন্ধুদের সাথে আড্ডা দিয়ে মাদক সেবন করে অনেক টাকা ঋণ করেছে । এ টাকার জন্য বিভিন্ন সময়ে তার মায়ের কাছে অর্থ দাবি করে আসছিলো। শুক্রবার সকালে মায়ের সাথে কথা কাটাকাটির একপর্যায়ে বৃদ্ধ মাকে বিছানায় ফেলে দা দিয়ে পিছন দিয়ে গলা কেটে হত্যা করে। এসময় জসিমের স্ত্রী চিৎকার দিলে প্রতিবেশীরা ছুটে এসে জাফরকে আটক করে থানা পুলিশের হাতে সোপর্দ করে। একই সাথে পুলিশ নিহত শেফালী বেগমের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছেন।

রায়পুর থানার ওসি আব্দুল জলিল বলেন, আটক মাদকাসক্ত যুবক জাফরের বিরুদ্ধে থানায় হত্যা মামলার প্রস্তুতি চলছে। মাদক সেবনের নিষেধ করায় ও টাকা না দেয়ায় কারণে হত্যাকান্ড হয়েছে বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে।

পূর্ববর্তি সংবাদজাপানের প্রধানমন্ত্রী শিনজো অ্যাবের পদত্যাগ
পরবর্তি সংবাদআরও ৩ দিনের রিমান্ডে ওসি প্রদীপসহ ৩ আসামি