দেশে একদিনে মৃত্যু ৪৭, শনাক্ত ২২১১

ইসলাম টাইমস ডেস্ক: করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে চব্বিশ ঘণ্টায় আরও ৪৭ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে ১৩ হাজার ৭৪১ টি নমুনা পরীক্ষা করে সংক্রমণ ধরা পড়েছে ২ হাজার ২১১ জনের শরীরে।

দেশে গত মার্চের শুরুর দিকে কভিড-১৯ এর সংক্রমণ শনাক্ত হওয়ার পর শুক্রবার পর্যন্ত মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৪ হাজার ১৭৪ জনে।

আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩ লাখ ৬ হাজার ৭৯৪ জন। এর মধ্যে নতুন করে ৩ হাজার ৩৭৮ জনসহ মোট সুস্থ হয়েছেন ১ লাখ ৯৬ হাজার ৮৩৬ জন।

দেশের সবশেষ করোনা পরিস্থিতি নিয়ে শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

পূর্ববর্তি সংবাদজন্মদিনের উৎসবে ‘বিষাক্ত মদ’ পান, পাবনায় ২ কলেজছাত্রের মৃত্যু
পরবর্তি সংবাদজাপানের প্রধানমন্ত্রী শিনজো অ্যাবের পদত্যাগ