করাচিতে ভয়াবহ বন্যায় ২৩ জনের প্রাণহানি

ইসলাম টাইমস ডেস্ক: পাকিস্তানের বাণিজ্যিক রাজধানী করাচিতে বৃহস্পতিবার রেকর্ড পরিমাণ বৃষ্টিপাত হয়েছে। এতে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। অন্তত ২৩ জনের মৃত্যু হয়েছে। শহরের প্রধান সড়কগুলো পানিতে তলিয়ে গেছে, বাড়ি ও ভবনগুলোর ক্ষতি হয়েছে এবং বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে অনেক বাসিন্দা।

করাচির পুলিশ প্রধান গুলাম নবি মেমন বলেন, ‘অন্তত ২৩ জন মারা গেছে, যাদের মধ্যে নারী ও শিশু রয়েছে। ভবন ও ছাদ ধসে এবং পানিতে ডুবে এদের মৃত্যু হয়েছে।

যাতায়াতে গণভোগান্তি এড়াতে প্রাদেশিক সরকার শুক্রবার ছুটি ঘোষণা করেছে।

পূর্ববর্তি সংবাদচিলাহাটি-হলদিবাড়ি হয়ে ভারত-বাংলাদেশ রেল যোগাযোগ শুরু হচ্ছে ২৬ মার্চ
পরবর্তি সংবাদ“সৌদিসহ উপসাগরীয় দেশগুলো ইসরায়েলের সঙ্গে সম্পর্ক করতে মুখিয়ে আছে”