আজ (২৯ আগস্ট) ফোরামের চেয়ারম্যান মাওলানা মাহমুদুল হাসান মমতাজীর নেতৃত্বে একটি টিম সকাল থেকে দুপুর পর্যন্ত ভাঙন কবলিত এলাকায় ঘুরে ঘুরে অর্ধ সহস্রাধিক ক্ষতিগ্রস্তদের হাতে নগদ অর্থ ও নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী তুলে দেন। এ সময় মাওলানা মমতাজী বলেন, সহায় সম্বলহীন মানুষের পাশে দাঁড়ানো ঈমানী দায়িত্ব ও নববী সুন্নাহ। দলমত নির্বিশেষে সকলকে মানব সেবার এ মহৎ কাজে এগিয়ে আসা দরকার। তিনি পদ্মা ও যমুনার ভাঙনে ক্ষতিগ্রস্তদের নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা ও ভাঙন রোধে কার্যকর পদক্ষেপ নিতে সরকারের প্রতি আহ্বান জানান।
অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন সেক্রেটারী জেনারেল মাওলানা মো. নাজমুল হক, মাওলানা আবু জাফর কাসেমী, মুফতি আব্দুর রাজ্জাক কাসেমী, মাওলানা আবুল কাসেম আশরাফী, মুফতি মাসুম আহমাদ, মুফতি ওয়াহিদুল আলম, মুফতি আব্দুর রহীম কাসেমী, মাওলানা রিয়াজুল ইসলাম মুনির, হাজী ফজলুল হক, মাওলানা ওবায়দুর রহমান, শাইখুল হাদীস মুফতি আব্দুল খালেক, হাফেজ মাওলানা মুফতি ইউনুসসহ প্রমুখ নেতৃবৃন্দ।
উল্লেখ্য, ইসলামিক কালচারাল ফোরাম একটি অরাজনৈতিক সংগঠন। ইসলামি ঐতিহ্য ও মানবতার বিকাশে গবেষণাধর্মী প্রতিষ্ঠানটি ২০১৯ সালের ২৮ ডিসেম্বর জাতীয় প্রেসক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে সংবাদ সম্মেলনের মাধ্যমে কাজ শুরু করে। সংগঠনটি ইতিমধ্যেই সমাজসেবা মূলক কার্যক্রমের মাধ্যমে বোদ্ধামহলের নজর কেড়েছে।
















