এবার রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিক্যাল থেকে পালালো কয়েদি

স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ হাসপাতাল

ইসলাম টাইমস ডেস্ক: রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে এক কয়েদি পালিয়েছে। শনিবার (২৯ আগস্ট) ভোররাত ৪টার দিকে এ ঘটনা ঘটে। কয়েদির নাম মিন্টু মিয়া। এর আগে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ থেকে আসামি আবু বকর সিদ্দিক পালিয়ে যায়।

হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল কাজী রশিদ-উন-নবী বলেন, ‘শ্বাসকষ্টে সমস্যা নিয়ে ওই কয়েদিকে শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে আমাদের এখানে ভর্তি করা হয়। কারারক্ষীরা প্রথমে ডিএমসিতে (ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল) নিয়ে গেলে এখানে রেফার্ড করা হয়।’

কারাগার সূত্রে জানা গেছে, মিন্টু টাঙ্গাইল কারাগারে ছিলেন। মাদকের মামলার আসামি তিনি। চিকিৎসার জন্য টাঙ্গাইল জেলা কারাগার থেকে কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারে তাকে পাঠানো হয়। সেখান থেকে ক্রবার রাতে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়।

পূর্ববর্তি সংবাদযুক্তরাষ্ট্রে ঘূর্ণিঝড় লরার আঘাতে মৃতের সংখ্যা বেড়ে ১৪, বিদ্যুৎবিচ্ছিন্ন ৯ লাখ বাড়িঘর
পরবর্তি সংবাদপুলওয়ামায় পাল্টাপাল্টি গোলাগুলিতে ৩ স্বাধীনতাকামী ও ১ ভারতীয় সেনার মৃত্যু