পুলওয়ামায় পাল্টাপাল্টি গোলাগুলিতে ৩ স্বাধীনতাকামী ও ১ ভারতীয় সেনার মৃত্যু

ইসলাম টাইমস ডেস্ক: ভারতের দখল করা কাশ্মীরের পুলওয়ামায় পাল্টাপাল্টি গোলাগুলিতে তিন স্বাধীনতাকামী ও একজন ভারতীয় সৈন্যের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দু।

শুক্রবার মাঝরাতে শুরু হয় হামলা, শেষ হয় শনিবার সকালে। তাতে মোট চারজনের প্রাণহানি হয়।

পুলিশের এক মুখপাত্র বলেন, “পুলওয়ামার জাদুরা এলাকায় তিন অজ্ঞাত স্বাধীনতাকামীর মৃত্যু হয়েছে। ঘটনাস্থল থেকে অস্ত্র এবং গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।”

এই ঘটনায় গুরুতর আহত এক ভারতীয় সৈন্যের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন সেনাবাহিনীর এক মুখপাত্র- “ওই সৈন্য গুরুতর আহত হয়েছিল এবং পরে তার মৃত্যু হয়।”

জাদুরা এলাকায় স্বাধীনতাকামীদের অবস্থান টের পেয়ে পুলিশ, সেনাবাহিনী ও রিজার্ভ পুলিশ যৌথ অভিযান চালিয়েছিল। দীর্ঘক্ষণ পাল্টাপাল্টি হামলা থামে শনিবার সকালে।

পূর্ববর্তি সংবাদএবার রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিক্যাল থেকে পালালো কয়েদি
পরবর্তি সংবাদ৬ শর্তে খুলেছে খাগড়াছড়ির পর্যটন কেন্দ্র