চীনে রেস্তোঁরা ধসে ২৯ জনের মৃত্যু

ইসলাম টাইমস ডেস্ক: চীনের শানজি প্রদেশে একটি রেস্তোরাঁ ধসের ঘটনায় ২৯ জন নিহত হয়েছেন।

রোববার এ তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম সংস্থা এপি।

স্থানীয় সময় শনিবার সকালে শানজির জিয়াংফেন এলাকায় দুই তলা ওই ভবনটি ধসে পড়ে। এতে আহত হন আরও ২৮ জন। এদের মধ্যে সাতজনের অবস্থা আশঙ্কাজনক।

দেশটির জরুরি ব্যবস্থাপনা মন্ত্রণালয় রেস্তোরাঁ ধস হতাহতের তথ্য নিশ্চিত করে জানিয়েছে, উদ্ধার তৎপরতা সমাপ্ত ঘোষণা করা হয়েছে। কী কারণে এই ধসের ঘ্টনা তা নিশ্চিত হওয়া যায়নি।

পূর্ববর্তি সংবাদকারবালায় নারী-শিশুরা রক্ষা পেলেও ১৫ আগস্টে পায়নি: প্রধানমন্ত্রী
পরবর্তি সংবাদটেকনাফ থেকে ৪ কোটি ২০ লাখ টাকার ইয়াবা আটক