ইসলাম টাইমস ডেস্ক: নাটোর শহরের কানাইখালী কেন্দ্রীয় মসজিদ মার্কেটের ভেতরে আব্দুস সালাম নামে একজন ব্যবসায়ীকে কুপিয়ে গুরুতর আহত করা হয়েছে। রোববার রাত সাড়ে ৯টায় মার্কেটের বর্ষা মোবাইল সেন্টারে মাস্ক পড়া কয়েকজন মুখোশধারী এ হামলা চালায়।
গুরুতর আহত সালামেকে প্রথমে নাটোর ও পরে রাজমাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তবে কী কারণে এ হামলার ঘটনা ঘটেছে তা জানাতে পারেনি কেউ। আহত আব্দুস সালাম শহরের বড়গাছা এলাকার মুদি ব্যবসায়ী এবং আলাইপুর রিলাক্স ল্যাবরেটরির কর্মচারী।
এ বিষয়ে নাটোর থানার ওসি (তদন্ত)আব্দুল মতিন জানান, দুর্বৃত্তদের আটকের জন্য পুলিশ কাজ করছে।
















