ইসলাম টাইমস ডেস্ক: রাজশাহীর একটি কুরিয়ার সার্ভিস থেকে প্রায় ৫২ কেজি গাঁজাসহ ছয় জনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-র্যাব।
সোমবার (৩১ আগস্ট) সকালে র্যাব-৫ এর কোম্পানি কমান্ডার এটিএম মাইনুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে নগরীর বোয়ালিয়া থানা সংলগ্ন সুন্দরবন কুরিয়ার সার্ভিসে অভিযান চালায় তারা। এ সময় কুমিল্লা থেকে আসা একটি পার্সেলের আসবাবপত্রের ভেতর থেকে ৫১ কেজি ৯০০ গ্রাম গাঁজা জব্দ করে র্যাব সদস্যরা।
জিজ্ঞাসাবাদ শেষে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান র্যাবের এ কর্মকর্তা।
তিনি বলেন, প্রথমে দুজনকে আটক করে র্যাব সদস্যরা। পরে তাদের দেয়া তথ্যের ভিত্তিতে আরও চার জনকে আটক করা হয়। চালানটি কুমিল্লা সিটি মেয়রের নামে পাঠানো হয়েছে রাজশাহীতে।
















