সাংবাদিক ও ডাকসুর সাবেক ভিপি ফেরদৌস আহমেদ কোরেশীর মৃত্যু

ইসলাম টাইমস ডেস্ক: মুক্তিযুদ্ধের সংগঠক, সাংবাদিক, ডাকসুর সাবেক ভিপি ড. ফেরদৌস আহমেদ কোরেশী মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে সোমবার দুপুর ৩টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর।

তার স্ত্রী নিলুফার পান্না কোরেশী সাংবাদিকদের বলেছেন, “ক্যান্টনমেন্টে মেয়ের বাসায় দুপুর দেড়টা দিকে উনি মারা গেছেন। স্ট্রোকে তিনি মারা গেছেন।”

আরও জানান, ৫ বছর যাবৎ তার স্বামী বার্ধক্যজনিত নানা রোগের চিকিৎসা নিচ্ছিলেন।

মৃত্যুকালে ফেরদৌস আহমেদ কোরেশী দুই মেয়ে ও এক ছেলে রেখে গেছেন।

১৯৬০ এর দশকে অবিভক্ত পাকিস্তান ছাত্রলীগের সভাপতি ছিলেন তিনি। ১৯৬১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি নির্বাচিত হন।

১৯৭৮ সালে বিএনপি গঠিত হওয়ার পর ফেরদৌস আহমেদ কোরেশী প্রথম যুগ্ম মহাসচিব ছিলেন।

পূর্ববর্তি সংবাদসম্পর্ক স্বাভাবিক করতে অনেক আরব নেতার সঙ্গে গোপন আলোচনা চলছে: নেতানিয়াহু
পরবর্তি সংবাদট্রাম্প সমর্থকদের সঙ্গে বর্ণবাদ বিরোধীদের সংঘর্ষে নিহত ১