নাটোরে মসজিদ মার্কেটে ব্যবসায়ীকে কুপিয়ে জখম করল মাস্ক পরা দুর্বৃত্তরা

ইসলাম টাইমস ডেস্ক: নাটোর শহরের কানাইখালী কেন্দ্রীয় মসজিদ মার্কেটের ভেতরে আব্দুস সালাম নামে একজন ব্যবসায়ীকে কুপিয়ে গুরুতর আহত করা হয়েছে। রোববার রাত সাড়ে ৯টায় মার্কেটের বর্ষা মোবাইল সেন্টারে মাস্ক পড়া কয়েকজন মুখোশধারী এ হামলা চালায়।

গুরুতর আহত সালামেকে প্রথমে নাটোর ও পরে রাজমাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তবে কী কারণে এ হামলার ঘটনা ঘটেছে তা জানাতে পারেনি কেউ। আহত আব্দুস সালাম শহরের বড়গাছা এলাকার মুদি ব্যবসায়ী এবং আলাইপুর রিলাক্স ল্যাবরেটরির কর্মচারী।

 

এ বিষয়ে নাটোর থানার ওসি (তদন্ত)আব্দুল মতিন জানান, দুর্বৃত্তদের আটকের জন্য পুলিশ কাজ করছে।

পূর্ববর্তি সংবাদসখের মোটরসাইকেল চালাতে গিয়ে কাভার্ডভ্যানের চাপায় নিহত দুই শিক্ষার্থী
পরবর্তি সংবাদভোট না দেওয়ায় মিসরের অর্ধেক জনগণকে আদালতে তলব