নেপালের প্রধানমন্ত্রীর সঙ্গে ফোনে কথা বললেন শেখ হাসিনা

ইসলাম টাইমস ডেস্ক: নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলির সঙ্গে টেলিফোনে কথা বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ মঙ্গলবার দুই নেতা ২০ মিনিট কথা বলেন।

বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম।

এসময় দুই দেশের সম্পর্ক উন্নয়নে নানা বিষয় নিয়ে আলোচনা হয়। টেলিফোন কথা বলার সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নেপালকে ৫০ হাজার মেট্রিক টন সার দেওয়ার কথা জানান।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের বলেন, মঙ্গলবার বিকাল ৫টার দিকে দক্ষিণ এশিয়ার দুই প্রধানমন্ত্রী টেলিফোনে কথা বলেন। তারা কুশল বিনিময় করেন। একে অপরের দেশের মানুষকে শুভেচ্ছা জানান। পাশাপাশি দুই দেশের সহযোগিতামূলক সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়ার পাশাপাশি আরও শক্তিশালী করার বিষয়ে একমত পোষণ করেন।

পূর্ববর্তি সংবাদভূমধ্যসাগরে তেল-গ্যাস অনুসন্ধান অব্যাহত রাখার ঘোষণা তুরস্কের, ক্ষুব্ধ গ্রীস
পরবর্তি সংবাদকোরআন অবমাননা করে ইসলামের শত্রুরা চরম ধৃষ্টতার পরিচয় দিয়েছে: আতাউল্লাহ হাফেজ্জী