২৪ ঘন্টায় সুস্থ ৩২৯০, মৃত্যু ৩৫, নতুন শনাক্ত ১৯৫০

ইসলাম টাইমস ডেস্ক: করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৩৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে মোট ৪ হাজার ৩১৬ জন কোভিড রোগী মারা গেলেন।

এই সময়ে ১ হাজার ৯৫০ জন শনাক্ত হয়েছেন। এ নিয়ে দেশে মোট শনাক্ত হলেন ৩ লাখ ১৪ হাজার ৯৪৬ জন।

এছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩ হাজার ২৯০ জন এবং মোট সুস্থ ২ লাখ ৮ হাজার ১৭৭ জন।

মঙ্গলবার স্বাস্থ্য অধিদফতর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

পূর্ববর্তি সংবাদসাবেক বিচারপতি এস কে সিনহাসহ ১১ জনের বিরুদ্ধে সাক্ষ্য দিলেন ৩ ব্যাংক কর্মকর্তা
পরবর্তি সংবাদগাইবান্ধায় সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত