ভারতের সাবেক রাষ্ট্রপতির মৃত্যুতে বাংলাদেশে একদিনের শোক

ইসলাম টাইমস ডেস্ক: ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জির মৃত্যুতে বাংলাদেশে বুধবার (০২ সেপ্টেম্বর) একদিনের রাষ্ট্রীয় শোক পালন করা হবে। অর্ধনমিত থাকবে জাতীয় পতাকা।  সোমবার (৩১ আগস্ট) রাতে সংবাদমাধ্যমকে এ বিষয়টি জানানো হয়।

প্রণব মুখার্জির মৃত্যুতে শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণমাধ্যমে পাঠানো পৃথক বার্তায় এ শোক জানান তাঁরা।

এক শোকবার্তায় রাষ্ট্রপতি বলেন, প্রণব মুখার্জি ছিলেন বাংলাদেশের অকৃত্রিম বন্ধু। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে প্রণব মুখার্জির ভূমিকা আমাদের বিজয়কে ত্বরান্বিত করেছিল। বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে আন্তর্জাতিক অঙ্গনে জনমত তৈরিতে তার ছিল গুরুত্বপূর্ণ ভূমিকা।

পূর্ববর্তি সংবাদআজ যে সব এলাকায় গ্যাস থাকবে না
পরবর্তি সংবাদ“আমরা ইমাম হোসেনের আত্মত্যাগকে স্মরণ করি”