ওযুর ব্যবহৃত পানি কি নাপাক?

প্রশ্ন: একবার পানি স্বল্পতার কারণে আমি অযুর ব্যবহৃত পানি দ্বারা নাপাক কাপড় ধৌত করি। জানার বিষয় হল, অযুর ব্যবহৃত পানি কি পাক, না নাপাক? আর পাক হলে তা দ্বারা কি নাপাক জিনিস ধৌত করা যাবে?

উত্তর: অযুর ব্যবহৃত পানি নাপাক নয়। এই পানি দ্বারা নাপাক কাপড় বা নাপাক বস্তু ধোয়া এবং পাক করা জায়েয। তবে এই পানি দ্বারা অযু করা কিংবা ফরয গোসল করা যাবে না; করলে পবিত্রতা অর্জন হবে না।

সূত্র: ফাতাওয়া হিন্দিয়া ১/৪১; আদ্দুররুল মুখতার ১/২০১; মারাকিল ফালাহ ৮৭

পূর্ববর্তি সংবাদদেশের ১৯ অঞ্চলে ঝড়ের পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সংকেত
পরবর্তি সংবাদজাপানের পরবর্তী প্রধানমন্ত্রী হচ্ছেন ইশিহিডি সোগা