ইসলাম টাইমস ডেস্ক: গাইবান্ধার পলাশবাড়ীতে ঢাকা-রংপুর মহাসড়কের দক্ষিণ বাসস্ট্যান্ড এলাকায় বাসের সাথে ব্যাটারিচালিত রিক্সাভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক ভ্যান চালক ও ভ্যান যাত্রী নিহত হয়েছে।
মঙ্গলবার (০১ সেপ্টেম্বর) সকালে এই দুর্ঘটনা ঘটেছে বলে জানা গেছে।
নিহতরা হলেন ভ্যানচালক নিমাই চন্দ্র ও যাত্রী খোকন চন্দ্র (১৯) ।
নিহত ভ্যানচালক নিমাই চন্দ্র পলাশবাড়ী উপজেলার বরিশাল ইউনিয়নের সাবদিন গ্রামের মানিক চন্দ্রের ছেলে ও খোকন চন্দ্র একই ইউনিয়নের বরিশাল গ্রামের নিখিল চন্দ্রের ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, রংপুর থেকে ঢাকাগামী একটি বাস সরকার পাম্পের সামনে পৌছালে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী একটি ব্যাটারিচালিত রিক্সাভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই ভ্যান চালক নিমাই চন্দ্র নিহত এবং ভ্যানের যাত্রী খোকন চন্দ্র গুরুতর আহত হয়।
পরে স্থানীয়রা আহত খোকন চন্দ্রকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
















