ঢাবিতে নিষিদ্ধ হচ্ছে তথাকথিত ‘র‌্যাগ ডে’ উদযাপন

ইসলাম টাইমস ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে নির্দিষ্ট শিক্ষাবর্ষ শেষে সমাপ্ত শিক্ষাবর্ষকে স্মরণীয় করে রাখার জন্য কথিত ‘র‌্যাগ ডে’ উদযাপনকে নিষিদ্ধ করা হয়েছে। এটাকে অমানবিক, নিষ্ঠুর ও নীতিবহির্ভূত উৎসব হিসেবে আখ্যা দিয়ে এই উদযাপনকে নিষিদ্ধ ঘোষণা করে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক পরিষদ। পাশাপাশি যে সব বিভাগের স্বল্প সংখ্যক পরীক্ষা নেওয়া বাকি আছে শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করে তাদেরকে পরীক্ষা নেওয়ার অনুমতি দেওয়া হয়।

 

এতে প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ, প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যানবৃন্দ, ইনস্টিটিউটের পরিচালকবৃন্দসহ একাডেমিক পরিষদের তিন শতাধিক সদস্য সংযুক্ত ছিলেন।

সভায় ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কথিত ’র‌্যাগ-ডে’ নামে অমানবিক, নিষ্ঠুর ও নীতিবহির্ভূত উৎসব আয়োজন নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেয়া হয়। পশাপাশি বিশ্ববিদ্যালয়ের প্রতিটি অনুষদ ’ইথিক্যাল রিভিউ কমিটি’ গঠন করার সুপারিশ করা হয়।

‘র‌্যাগ ডে’ নিষিদ্ধ করার বিষয়ে উপাচার্য অধ্যাপক ড. আখতারুজ্জামান বলেন, ‘র‌্যাগ ডে’ উদযাপন করতে গিয়ে অনেক সময় কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটানো হয়। তাই যে সব উদযাপন এরকম অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্ম দেয় সেগুলো নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। তবে মার্জিত উপায়ে আয়োজিত বিদায় অনুষ্ঠান কিংবা সংবর্ধনা অনুষ্ঠান আয়োজনে কোনো বাধা থাকবে না।

পরীক্ষা দিতে আসা শিক্ষার্থীদের জন্য আবাসিক হলে থাকার সুযোগ থাকবে কি-না জানতে চাইলে তিনি বলেন, আবাসিক হল খোলা হবে না।

পূর্ববর্তি সংবাদআগামীকাল জমজমের পানিতে ধৌত হবে কাবা শরীফ
পরবর্তি সংবাদর‌্যাগিং-প্রথা: পশ্চিমের আগ্রাসী সমাজব্যবস্থারই এক ক্ষুদ্র উদাহরণ