ইসলামিক ফিকহ একাডেমি ইন্ডিয়ার সেক্রেটারি মাওলানা মুহাম্মদ আমিন উসমানীর ইন্তেকাল

ইসলাম টাইমস ডেস্ক: ভারতবর্ষের উচ্চতর ইসলামি আইন, গবেষণা ও দাওয়াহ প্রতিষ্ঠান ইসলামিক ফিকহ একাডেমি ইন্ডিয়ার সেক্রেটারি হযরত মাওলানা মুহাম্মদ আমিন উসমানি ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

আজ ২ সেপ্টেম্বর বুধবার সকাল ১১টায় তার ইন্তেকাল হয়। গত দেড় মাস যাবত তিনি অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

মৃত্যুকালে মাওলানা আমিন আহমদ উসমানির বয়স আনুমানিক ৬৮ বছর হয়েছিল। তিনি একজন সুযোগ্য ও দূরদর্শী আলেমে দ্বীন ছিলেন। মুসলিম উম্মাহ এবং মুসলিম বিশ্ব সংক্রান্ত বিষয়ে তিনি একজন বিশেষজ্ঞ ছিলেন। শিক্ষা সমাপ্ত করেছেন ভারতের বিখ্যাত প্রতিষ্ঠান দারুল উলূম নদওয়াতুল উলামা থেকে। ভারত ও ভারতের বাইরে প্রসিদ্ধি অর্জনকারী প্রতিষ্ঠান ইসলামিক ফিকহ একাডেমি ইন্ডিয়ার সঙ্গে তিনি শুরু থেকেই সম্পৃক্ত ছিলেন। তিনি প্রতিষ্ঠানটির পরিচালনা ও ব্যবস্থাপনা সেক্রেটারি ছিলেন। এছাড়াও তিনি ছিলেন মাওলানা মুজাহিদুল ইসলাম কাসেমী রাহ.-এর হাতে গড়া ব্যক্তি ও আস্থাভাজন সঙ্গী।

তার ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন প্রতিষ্ঠানটি সেক্রেটারি জেনারেল এবং প্রখ্যাত আলেমে দ্বীন হযরত মাওলানা খালেদ সাইফুল্লাহ রাহমানী সাহেব।

আল্লাহ তাআলা তার মাগফিরাত করুন। তার সকল খেদমতকে কবুল করে উম্মাহর জন্য কল্যাণকর করুন। তার পরিবার ও প্রিয়জনদের সবরে জামিলের তাওফীক দান করুন। আমীন।

পূর্ববর্তি সংবাদভারতের কারাগার থেকে মুক্ত হয়ে দেশে ফিরলেন ২৫ বাংলাদেশি
পরবর্তি সংবাদটাঙ্গাইলের ২০১ গম্বুজ মসজিদে বেপর্দা বিচরণ বন্ধের দাবিতে মানববন্ধন