ইসলাম টাইমস ডেস্ক: বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় আরও ২৫৮২ জনের দেহে নতুন করে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। সব মিলিয়ে বাংলাদেশে এখন পর্যন্ত মোট শনাক্ত হওয়া কোভিড-১৯ রোগীর সংখ্যা দাঁড়ালো ৩ লাখ ১৭ হাজার ৫২৮ জনে।
স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে এসব তথ্য জানিয়েছেন অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক নাসিমা সুলতানা।
তিনি জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় ১৫,২০৪ টি নমুনা পরীক্ষা করে এই ফলাফল পাওয়া গেছে। বাংলাদেশে এখন পর্যন্ত মোট পরীক্ষা হয়েছে ১৫ লাখ ৭৭ হাজার ৬১৬ টি নমুনা।
তিনি আরও জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ২৮৩৯ জন। ফলে মোট সুস্থ হওয়াদের সংখ্যা দাঁড়ালো ২ লাখ ১১ হাজার ১৬ জনে।
আর এই সময়ের মধ্যে করোনায় আক্রান্ত হয়ে আরও ৩৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে বাংলাদেশে এই রোগে মোট ৪,৩৫১ জনের মৃত্যু হলো।
মারা যাওয়াদের মধ্যে ২৩ জন পুরুষ এবং ১২ জন নারী।
















