লাদাখ সীমান্তে ‘সংঘর্ষে’ ভারতীয় সৈন্য নিহত

ইসলাম টাইমস ডেস্ক: ভারত ও চীনের বিরোধপূর্ণ অঞ্চল লাদাখ সীমান্তে চীনা সেনাদের শোডাউনে ভারতের স্পেশাল ফোর্সের তিব্বতীয় বংশোউদ্ভূত এক সেনা নিহত হয়েছেন।

তিব্বতের এক প্রতিনিধি মঙ্গলবার এই তথ্য জানিয়েছেন। তিনি জানান, চীনা সেনাদের শোডাউনে ওই সেনা নিহত হন।

তবে সংঘর্ষে হতাহতের কথা আনুষ্ঠানিকভাবে চীন ও ভারতের পক্ষ থেকে বলা হয়নি।

তিব্বত পার্লামেন্টের সংসদ সদস্য নামঘিয়াল দোলকার লাগিয়ারি বার্তা সংস্থা এএফপি’কে বলেন, ‘শনিবার রাতে ‘সংঘর্ষে’ ভারতের স্পেশাল ফোর্সের তিব্বতীয় বংশোদ্ভূত এক সেনা শহীদ হয়েছেন। তবে তিনি ওই সেনার নাম পরিচয় জানান নি।

এছাড়া তিনি জানান, সংঘর্ষে ভারতীয় আরো সেনা আহত হয়েছেন।

এর আগে লাদাখে চীন সেনাদের সঙ্গে সংঘর্ষে ভারতের অন্তত ২০ জওয়ান নিহত হন। এরপর থেকে দেশ দুইটির মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। আল জাজিরা, এএফপি।

পূর্ববর্তি সংবাদমাদরাসা-ছাত্র হত্যা মামলা: খুলনায় ৪ জনের মৃত্যুদণ্ডের রায়
পরবর্তি সংবাদইউরোপে কুরআন অবমাননা: ‘এটা এমন ঘৃণ্য বর্ণবাদী অপরাধ যা গোটা মানবসভ্যতাকে হতভম্ব করে দেয়’