হিন্দুধর্ম নয়, স্বামীর সম্পত্তিতে হিন্দু বিধবাদের অংশ নিশ্চিত করলেন আদালত

ইসলাম টাইমস ডেস্ক: হিন্দু ধর্মে নারীরা বঞ্চিত সে কথা আবারও সামনে এল। বাংলাদেশের হিন্দু বিধবারা স্বামীর সব সম্পত্তিতে (অকৃষি-কৃষি) ভাগ পাবেন বলে রায় দিয়েছেন হাইকোর্ট। আজ বুধবার এ সংক্রান্ত একটি মামলার চূড়ান্ত শুনানি শেষে এ রায় দেন হাইকোর্টের বিচারপতি মিফতাহ উদ্দিন চৌধুরীর একক বেঞ্চ।

বিধবারা স্বামীর সব সম্পত্তির ভাগ পাওয়ার অধিকার রাখে না দাবি করে ১৯৯৬ সালে খুলনা কোর্টে মামলা করেন এক নারীর দেবর জ্যোতিন্দ্রনাথ মন্ডল। বিচারিক আদালত ওই মামলার রায়ে বলেন, বিধবারা স্বামীর অ-কৃষি জমিতে অধিকার রাখলেও কৃষি জমির অধিকার রাখেন না।

এরপর সে রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করা হয়। পরে উভয়পক্ষের দীর্ঘ শুনানি এবং বিশেষজ্ঞ আইনজীবীদের মতামত নিয়ে হাইকোর্ট তার রায়ে বললেন, হিন্দু বিধবা নারীরা অ-কৃষি জমির মতো স্বামীর কৃষি জমির মালিক হবেন।

এত বছর ধরে স্বামীর কৃষি জমিতে কোনো প্রাপ্য ছিল না হিন্দু বিধবাদের। দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে এই অসঙ্গতি দূর করে রায় দিলেন হাইকোর্ট। বুধবারের এ রায়ের ফলে হিন্দু নারীরা সেই উত্তরাধিকারের স্বীকৃতি পেলেন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

উল্লেখ্য, ইসলাম নারীকে ১৪০০ বছর আগেই এই অধিকার প্রদান করেছে। স্বামীর মৃত্যুর পর তার সম্পত্তিতে সন্তানদের মত স্ত্রীও ইসলামী শরীয়ত মোতাবেক হিস্যা পেয়ে থাকে। ইসলাম যে নারীদেরকে কত অনুগ্রহ করেছে এবং কত নিপীড়ন থেকে উদ্ধার করেছে, এই ছোট ঘটনা থেকে সে কথা আবারও পরিস্কার হল।

পূর্ববর্তি সংবাদটাঙ্গাইলের ২০১ গম্বুজ মসজিদে বেপর্দা বিচরণ বন্ধের দাবিতে মানববন্ধন
পরবর্তি সংবাদআগামীকাল জমজমের পানিতে ধৌত হবে কাবা শরীফ