করোনাকে ঢাল বানিয়ে শতশত অভিবাসী শিশুকে হোটেলে ‘আটকে রেখেছে’ যুক্তরাষ্ট্র!

ইসলাম টাইমস ডেস্ক: করোনাকে ঢাল বানিয়ে  কয়েক’শ অভিবাসী শিশুকে হোটেলে রেখে সরকারি ঠিকাদার দিয়ে পাহারায় রেখেছে মার্কিন যুক্তরাষ্ট্র। অভিবাসী এবং নাগরিক অধিকার সংশ্লিষ্ট বিভিন্ন কর্মীকে উদ্ধৃত করে মার্কিন গণমাধ্যম সিএনএন জানিয়েছে, এই শিশুদের বন্দি করতে করোনাকে ঢাল বানাচ্ছে ট্রাম্প প্রশাসন।

টেক্সাস সিভিল রাইটস প্রজেক্টের সিনিয়র অ্যাটর্নি কার্লা মেরিসল ভার্গাস বলেছেন, ‘যেসব শিশুকে আটকানো হয়েছে, তাদের অধিকাংশই কৃষ্ণাঙ্গ। বাইরের পৃথিবীর সঙ্গে কারো কোনো সম্পর্ক নেই।’

‘পৃথিবীর সঙ্গে যোগাযোগ তো নেই-ই, অভিবাসন পদ্ধতিতেও তাদের কোনো অ্যাকসেস নেই।’

মার্কিন প্রশাসনের কোনো কর্মকর্তা সিএনএন’র কাছে এ বিষয়ে সরাসরি মন্তব্য করতে রাজি হননি।

তবে কয়েক জন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে দাবি করেন, করোনা নীতিমালা অনুসরণ করে শিশুদের নিরাপদ রাখতে এই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

নিজস্ব সূত্রের বরাত দিয়ে সিএনএন জানিয়েছে, তিন অঙ্গরাজ্যের ২৫টির বেশি হোটেলে শিশুদের রাখা হয়েছে।

এদের মধ্যে একদম কম বয়সী শিশু ৮০ জন। আর অপ্রাপ্তবয়স্ক ৫৭০ জন।

আইনজীবীদের অভিযোগ, তারা এই শিশুদের সঙ্গে কথাও বলতে পারছেন না। ভেতরে ঠিক কী ঘটছে, সে বিষয়ে তারা পুরোপুরি অন্ধকারে।

পূর্ববর্তি সংবাদকুরআন পুড়িয়ে আল্লাহর বাণী মিটিয়ে দেয়া যাবে না: খেলাফত মজলিস
পরবর্তি সংবাদএক নেতাকে বহিস্কার করায় নোয়াখালীতে ছাত্রলীগের ৩৩ জনের পদত্যাগ