ইসলাম টাইমস ডেস্ক: ফ্রান্সের মাগ্যাজিন শার্লি হেবদোতে নবীজি সা.-এর ব্যঙ্গচিত্র প্রকাশের ধৃষ্টতায় কড়া প্রতিবাদ জানিয়েছে পাকিস্তান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কোরেশি এমন ধৃষ্টতার প্রতিবাদ জানিয়ে বলেছেন, শার্লি হেবদোতে রাসূল সা.-এর ব্যঙ্গ চিত্র প্রকাশের মাধ্যমে কোটি কোটি মুসলমানের অনুভূতিতে আঘাত করা হয়েছে এবং মানুষ এতে ক্ষিপ্ত। খবর এক্সপ্রেস নিউজের।
ইসলামফোবিয়ার ক্রমবর্ধমান প্রবণতা সম্পর্কে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কোরেশি একটি ভিডিও বার্তায় এসব বলেন।
শাহ মাহমুদ কোরেশি বলেন, মতপ্রকাশের স্বাধীনতার অর্থ এই নয় যে আপনার কাছে অন্যকে আঘাত করার লাইসেন্স রয়েছে। তিনি ফরাসি ম্যাগাজিন শার্লি হেবদোর প্রতি তীব্র নিন্দা জানিয়ে বলেন,’ব্যঙ্গ চিত্র প্রকাশের মতো এমন অবৈধ কাজের কারণে তাদের যতই নিন্দা জানানো হোক, তা কম হবে’। বর্তমানে বিশ্বজুড়ে আমরা ইসলামোফোবিয়া, বর্ণবাদ এবং জেনোফোবিয়ার ক্রমবর্ধমান প্রবণতা দেখছি।
আরো পড়ুন: পাশ্চাত্যে কোরআন পোড়ানো ও নবীর অবমাননা: মৌচাকে ঢিল ছুঁড়ে কামড় খাবেন না
পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কোরেশি আরো বলেন, ‘আমরা আশা করি আন্তর্জাতিক সম্প্রদায় শিগগির এ জাতীয় প্রবণতা নির্মূল করবে। এদিকে পাকিস্তান সরকার ফ্রান্স সরকারের কাছে উদ্বেগ জানিয়েছে, যেন এধরনের কাজের সাথে জড়িতদের বিচারের আওতায় আনা হয়।
আরো পড়ুন: ফ্রান্সের ম্যাগাজিন শার্লি হেবদোতে আবারো নবীজি সা.-এর ব্যঙ্গচিত্র প্রকাশের ধৃষ্টতা
এক্সপ্রেস নিউজ অবলম্বনে আব্দুর রহমান শরীয়তপুরী
















