২৪ ঘণ্টায় আরও ৩২ জনের মৃত্যু, শনাক্ত ২ হাজার ১৫৮

ইসলাম টাইমস ডেস্ক: করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে ২৪ ঘণ্টায় আরও ৩২ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে ১৪ হাজার ৪২২টি নমুনা পরীক্ষা করে সংক্রমণ ধরা পড়েছে ২ হাজার ১৫৮ জনের শরীরে।

দেশে গত মার্চের শুরুর দিকে কভিড-১৯ এর সংক্রমণ শনাক্ত হওয়ার পর বৃহস্পতিবার পর্যন্ত মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৪ হাজার ৩৮৩ জনে।

আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩ লাখ ১৯ হাজার ৬৮৬ জন। এর মধ্যে নতুন করে ২ হাজার ৯৬৪ জনসহ মোট সুস্থ হয়েছেন ২ লাখ ১৩ হাজার ৯৮০ জন।

দেশের সবশেষ করোনা পরিস্থিতি নিয়ে বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

পূর্ববর্তি সংবাদবাইডেনের প্রতি সমর্থন আমেরিকার ৮১ নোবেল বিজয়ীর
পরবর্তি সংবাদঅনলাইন গণমাধ্যম নীতিমালা কণ্ঠরোধের আরেকটি কালাকানুন: রিজভী