ইসলাম টাইমস ডেস্ক: ভারতের অযোধ্যায় শহীদ করা বাবরি মসজিদের বিকল্প হিসাবে যে পাঁচ একর জমি মুসলমানদেরকে দেওয়া হয়েছে, সেখানে ঐতিহাসিক শহীদ মসজিদটির নকশা মোটেও অনুসরণ করা হবে না। এমনকি সেই জায়গাটির নামও বাবরি মসজিদ রাখা হবে না।
জানিয়েছেন ইন্দো ইসলামিক কালচারাল ফাউন্ডেশন ট্রাস্টের সচিব আতহার হুসেন।
ভারতের সুপ্রিম কোর্টের নির্দেশে উত্তর প্রদেশ সুন্নি ওয়াকফ বোর্ডকে বিকল্প যে জায়গা দেওয়া হয়েছে, সেখানে নির্মাণের সব দায়িত্ব এই ট্রাস্টকে দেওয়া হয়েছে।
মি. আখতার বলেছেন, নতুন এই পরিসরটি একেবারেই পুরোনো বাবরি মসজিদের মতো দেখতে হবে না। আধুনিক ভবন তৈরি হবে সেখানে।
তিনি বলেন, “তিন গম্বুজওয়ালা যে বাবরি মসজিদের ছবি মানুষের মনে গেঁথে আছে, সেটার মতো কখনই হবে না নতুন জায়গাটি। পুরোনো বাবরি মসজিদের নকল যেমন হবে না, তেমনই মানবিকতা, ভারতীয় সংস্কৃতি এবং ইসলামের মূল চিন্তা – তিনটি বিষয়ই একত্রিত হবে নতুন পরিসরের নকশায়,”।
একইভাবে মসজিদেরও আগে একটি হাসপাতাল তৈরির সিদ্ধান্ত নিয়েছে ইন্দো ইসলামিক কালচারাল ফাউন্ডেশন ট্রাস্ট। ট্রাস্টের সচিব আতহার হুসেন বলেছেন, “নতুন এই পরিসরটিকে বাবরি মসজিদ বলা হবে না। এর নাম হবে ইন্দো ইসলামিক কালচারাল ফাউন্ডেশন ট্রাস্ট কমপ্লেক্স।”
নতুন জায়গাটি বাবরি মসজিদ – রাম মন্দির থেকে প্রায় ২৫ কিলোমিটার দূরে, ধন্নিপুর গ্রামের একটি সরকারি কৃষি ফার্মে। সেখানে এখনও কৃষিকাজ চলছে, একটি দরগাও রয়েছে।
নতুন পরিসরে তৈরি হবে হাসপাতাল, যৌথ রান্নাঘর এবং ভারতীয়-ইসলামিক গবেষণা কেন্দ্র এবং মসজিদ।
ট্রাস্টের সচিব বলেন, ”ওখানে একটি মসজিদ থাকবে ঠিকই, কিন্তু হাসপাতাল, যৌথ রান্নাঘর, একটি ইন্দো-ইসলামিক গবেষণাকেন্দ্র এবং একটি সংগ্রহশালাও থাকবে। ভারতীয় সংস্কৃতি এবং ইসলামিক সংস্কৃতির মিলন, ভারতীয় সমাজের ওপরে তার প্রভাব – এসব নিয়েই গবেষণা হবে সেখানে,” বলেছেন আতহার হুসেন।
মাত্র দুদিন আগেই তারা এই প্রকল্পের স্থপতি হিসাবে জামিয়া মিলিয়া ইসলামিয়ার স্থাপত্য বিভাগের ডিন অধ্যাপক এস এম আখতারকে বেছে নিয়েছেন।
মিস্টার আখতার হুসাইন বলেছেন, “স্থাপত্য বিদ্যায় কোনও কিছুই হুবহু নকল হয় না, সবসময়েই নতুন কিছু সৃষ্টি হয়। যা কিছু পুরোনো, তা পুরাতত্বের বিষয় আর আমরা যখন কিছু বানাই, সেটা হয় নতুন সৃষ্টি,” বলছিলেন মি. আখতার।
বাবরি মসজিদ মামলা : রায়ের প্রধান ভিত্তিটাই সন্দেহমূলক
শহিদ বাবরি মসজিদ: মন্দির নির্মাণের জন্য ট্রাস্ট গঠন, মসজিদের জন্য ৫ একর জমি বরাদ্দ
বাবরি মসজিদের স্থানে রামমন্দিরের ভিত্তিপ্রস্তর: দেশ ও জাতির উদ্দেশে যা বললেন ভারতীয় মুসলিম নেতৃবৃন্দ
শহীদ বাবরি মসজিদ: মুসলিম হৃদয়ে রক্তক্ষরণের নতুন প্রতীক
মোদির রামমন্দির উদ্বোধন: ভারতের অসার গণতন্ত্রের চেহারায় কলঙ্কের দাগ
















