চোরাই পথে ভারতে পাচারের সময় ১২৬ কেজি ইলিশ জব্দ

ইসলাম টাইমস ডেস্ক: চোরাই পথে বাংলাদেশ থেকে ভারতে পাচার হওয়ার সময় রাজশাহীর বাঘা সীমান্ত থেকে ১২৬ কেজি ইলিশ মাছ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বৃহস্পতিবার দিবাগত রাতে জেলার বাঘা উপজেলার সড়কঘাট পদ্মারচর নামক স্থান থেকে ইলিশগুলো জব্দ করা হয়।

এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যায়।

শুক্রবার সকালে বিজিবির রাজশাহীর ১ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল ফেরদৌস জিয়াউদ্দিন মাহমুদ পিএসসি স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, রাত ৮টার দিকে বিজিবির ১ ব্যাটালিয়নের আলাইপুর সীমান্ত ফাঁড়ির একটি টহল দল এ অভিযান চালায়। চোরাকারবারীরা নৌকায় করে মাছগুলো সীমান্তের দিকে নিয়ে যাচ্ছিলেন।

চোরাকারবারীরা বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে মাছ ফেলে পালিয়ে যায়। পরে বিজিবি মাছ জব্দ করে আনে।

পূর্ববর্তি সংবাদআধিপত্য বিস্তার নিয়ে বিরোধ: শরীয়তপুরে আ.লীগের দু’গ্রুপের সংঘর্ষে আহত ১০
পরবর্তি সংবাদ১৩ হাজার ৭৩টি নমুনা পরীক্ষায় ২৪ ঘন্টায় শনাক্ত ১৯২৯, মৃত্যু ২৯