তামিলনাড়ুতে দুর্গাপূজায় আতশবাজি উৎপাদনের কারখানায় বিস্ফোরণ, নিহত ৯

ইসলাম টাইমস ডেস্ক: ভারতের তামিলনাডু রাজ্যে একটি আতশবাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে অন্তত ৯ জন নিহত হয়েছেন। বিস্ফোরণে গুরুতর আহত হয়েছেন আরো পাঁচজন। বিস্ফোরণে কারখানার মালিকও মারা গেছেন বলে জানিয়েছে পুলিশ।

শুক্রবার (০৪ সেপ্টেম্বর) তামিলনাড়ু রাজ্যের রাজধানী চেন্নাই থেকে ১৯০ কিলোমিটার দূরে কুদ্দালোরে এ ঘটনা ঘটে।

কুদ্দালোরের পুলিশ সুপার অভিনব জানিয়েছেন, কারখানাটি লাইসেন্সপ্রাপ্ত ইউনিট ছিল। নিহতদের মধ্যে আটজন শ্রমিক ছিলেন। তবে তাঁরা দেশীয় বোমা তৈরি করছিলেন কি না বা অনুমোদিত বিস্ফোরক তৈরি করছিলেন কি না তা খতিয়ে দেখা হচ্ছে।

দেশটির গণমাধ্যম জানায়, দিওয়ালি উৎসব উপলক্ষে ওই কারখানায় আতশবাজি উৎপাদনের কর্মযজ্ঞ চলছিল। এ ছাড়া এর সঙ্গে এসে যোগ হয়েছে দুর্গাপূজাও। বছরের এ সময়টায় এখানের শ্রমিকদের একটু ভালো আয় হতো।

সূত্র: হিন্দুস্তান টাইমস।

পূর্ববর্তি সংবাদইউএনওর ওপর হামলা রাষ্ট্রের জন্য অশুভ সংকেত: মির্জা ফখরুল
পরবর্তি সংবাদচুরির উদ্দেশ্যে ইউএনওর ওপর হামলা: র‌্যাব