শার্লি হেবদোর ধৃষ্টতায় ফরাসি রাষ্ট্রদূতকে বহিষ্কারের দাবি জানিয়ে পাকিস্তানজুড়ে বিক্ষোভ

সুইডেনে কুরআন পোড়ানো ও ফ্রান্সে রাসূল সা.-এর অবমাননার প্রতিবাদ জানিয়ে পাকিস্তানে বিক্ষোভ। ছবি: এক্সপ্রেস নিউজ

ইসলাম টাইমস ডেস্ক: সুইডেনে কুরআন অবমাননা ও ফ্রান্সের বিতর্কিত ম্যাগাজিন শার্লি হেবদোতে রাসূল সা.-এর ব্যঙ্গ চিত্র প্রকাশের ধৃষ্টতায় তীব্র প্রতিবাদ জানিয়ে পাকিস্তানজুড়ে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এসময় পাকিস্তানে নিযুক্ত ফরাসি রাষ্ট্রদূতকে দেশটি থেকে বহিষ্কারের দাবি জানান শান্তিপূর্ণ বিক্ষোভকারীরা।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) পাকিস্তানের নবুওয়াত জোটসহ সব ধর্মীয় সংগঠনগুলো এই  প্রতিবাদ দিবস পালন করেছে।

মসজিদের ইমামেরা জুমআর বয়ানে রাসূল সা.-এর ব্যঙ্গচিত্র ও কুরআন অবমাননার বিরুদ্ধে নিন্দা জানিয়েছেন। তারা বলেছেন, ‘পবিত্র কুরআন অবমাননা ও ব্যঙ্গ চিত্র তৈরি করা সরাসরি ইসলামের সাথে শত্রুতা করা।

দেশটির ওয়ার্ল্ড গার্ডিয়ান অফ নবুওয়াত কমিটি একটি সমাবেশের আয়োজন করে। সমাবেশে বক্তব্য রাখেন পীর সালমান, মাওলানা আবদুল রউফ, আল্লামা মুমতাজ আওয়ান, শোয়েব-উর-রেহমান কাসমি, পীর সৈয়দ ওয়ালিউল্লাহ, হাফিজ নোমান, ক্বারী হানিফ হক্কানী, মাওলানা আসলাম নাদিম, পীর তারিক নকশবন্দী ও ক্বারী রহিমী।

এছাড়া  ইসলামিক ডেমোক্রেটিক ইউনিয়ন অব পাকিস্তানের প্রধান আল্লামা জুবায়ের আহমদ জহিরের নির্দেশে সারা দেশে ‘সাহাবা ও আহলে বাইতের সম্মান রক্ষা’ দিবস পালন করা হয়েছে। এই সমাবেশ থেকে গ্রেপ্তার আলেমদের অবিলম্বে মুক্তি দেওয়ার দাবি তোলা হয়।

আরো পড়ুন: শার্লি হেবদোর ধৃষ্টতায় কড়া প্রতিবাদ জানালো পাকিস্তান

এদিকে, রাওয়ালপিন্ডিতে তেহরিক-ই-লুবাইক পাকিস্তান ফরাসি ম্যাগাজিনে ব্যঙ্গচিত্র প্রকাশ এবং সুইডেনে পবিত্র কুরআন পোড়ানোর হৃদয়বিদারক ঘটনার বিরুদ্ধে জুমআর নামাজের পরে লিয়াকতবাগ থেকে ফয়েজাবাদ ইসলামাবাদ পর্যন্ত বিক্ষোভ মিছিল করেছে।

পাকিস্তান থেকে ফরাসী রাষ্ট্রদূতকে বহিষ্কারের প্রস্তাব পাস করার দাবি জানিয়ে নেতারা শান্তিপূর্ণভাবে এই সমাবেশ স্থগিত করেন। ইসলামাবাদ, করাচি, লাহোর, পেশোয়ার, মুলতান, কোয়েটা এবং গিলগিত বাল্টিস্তান ও আজাদ জম্মু ও কাশ্মীরে শান্তিপূর্ণ বিক্ষোভ হয়।

আরো পড়ুন: ফ্রান্স ও ইউরোপের বর্ণবাদীরা মুক্তচিন্তার নামে অন্যদের অধিকার লঙ্ঘন করছে: তুরস্ক

এক্সপ্রেস নিউজ অবলম্বনে আব্দুর রহমান শরীয়তপুরী

পূর্ববর্তি সংবাদনারায়ণগঞ্জে মসজিদে গাস লাইন বিস্ফোরণ মৃতদের নামের তালিকা
পরবর্তি সংবাদজাতীয় সংসদের অধিবেশন উপলক্ষে ডিএমপির নিষেধাজ্ঞা