কানাডায় ৪ আত্মীয়কে গুলি করে এক ব্যক্তির আত্মহত্যা

ইসলাম টাইমস ডেস্ক: কানাডার ওন্টারিও শহরে বন্দুকধারী এক ব্যক্তি তার এক আত্মীয়ের পরিবারের ৪ সদস্যকে হত্যা করে আত্মহত্যা করেছেন।

পুলিশ জানিয়েছে, মাইকেল লাপা নামে ৪৮ বছর বয়সী ওই ব্যক্তি শুক্রবার ভোরে একাই সবাইকে গুলি করে হত্যা করে এবং পরে আত্মহত্যা করে। খবর সিবিসির।

তদন্তকারীরা বলছেন, তারা এ ঘটনার মোটিভ খুঁজে বের করার চেষ্টা করছেন। জর্জ টুডো নামে পুলিশের এক কর্মকর্তা জানান, গোলাগুলিতে চার পুরুষ এবং এক নারী নিহত হয়েছেন। এর মধ্যে দু জনের বয়স ১৮ বৎসরের কম।

পুলিশের কর্মকর্তারা জানিয়েছেন, ওই বাড়িতে ৫০ বছর বয়সী এক নারীকে আহত অবস্থায় পাওয়া গেছে।

পূর্ববর্তি সংবাদচুয়াডাঙ্গায় আ.লীগ কর্মীকে কুপিয়ে জখম
পরবর্তি সংবাদদেশে একদিনে মৃত্যু ৩৫, শনাক্ত ১৯৫০