ইসলাম টাইমস ডেস্ক: নারায়ণগঞ্জের পশ্চিম তল্লা বায়তুস সালাত জামে মসজিদে গ্যাসের লাইন লিকেজ থেকে এসি বিস্ফোরণের ঘটনায় সুষ্ঠু তদন্ত দাবি করে শোক জানিয়েছেন আল্লামা শাহ আহমদ শফী, জুনায়েদ বাবুনগরী ও অনান্য ইসলামী দলগুলোও।
গণমাধ্যমে পাঠানো পৃথক পৃথক বার্তায় এ শোক জানান তারা।
শোক বার্তায় নিহতদের পরিবারের খোঁজখবর নেওয়াসহ আহতদের চিকিৎসা সেবায় এগিয়ে আসতে বিশেষ আহবান জানান আল্লামা শাহ আহমদ শফী, জুনায়েদ বাবুনগরী।
তারা বলেন, শরীয়তের পরিভাষায় নিহতরা শাহাদাতের মর্যাদা পাবে ইনশাআল্লাহ!
এছাড়াও এই ঘটনায় শোক প্রকাশ করেছে খেলাফত মজলিস, ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত আন্দোলনসহ বিভিন্ন ইসলামী দল।
















