ইসলাম টাইমস ডেস্ক: বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ যেভাবে চুরি হয়েছিল, একইভাবে অন্যান্য ব্যাংকে সাইবার হামলার আশঙ্কা করা হচ্ছে। এজন্য দেশের ব্যাংকগুলোর ওপর সতর্কতা জারি করেছে কেন্দ্রীয় ব্যাংক।
উত্তর কোরিয়ার একটি হ্যাকার গ্রুপ এ হামলা চালাতে পারে বলে ব্যাংকগুলোকে সতর্ক থাকার নির্দেশ দেয়া হয়েছে। এর ফলে অনেক ব্যাংক অনলাইন ব্যাংকিং সেবা সীমিত করেছে।
দেশের সবচেয়ে বড় এটিএম নেটওয়ার্ক সেবাদাতা ডাচ্ বাংলা ব্যাংক রাত ১১টার পর এটিএম লেনদেন বন্ধ রেখেছে। সতর্কতা তুলে না নেয়া পর্যন্ত এটি অব্যাহত থাকবে।
জানা গেছে, কেন্দ্রীয় ব্যাংকের কাছে আগস্ট মাসের মাঝামাঝিতে তথ্য আসে, ‘বিগল বয়েজ’ নামে একটি হ্যাকার গ্রুপ ব্যাংকগুলোতে সাইবার হামলা চালাতে পারে। গ্রুপটি উত্তর কোরিয়ার বলে কেন্দ্রীয় ব্যাংককে জানানো হয়। এর পরিপ্রেক্ষিতে গত ২৭ আগস্ট ব্যাংকগুলোকে সতর্ক থাকার জন্য চিঠি দেয়। চিঠি পাওয়ার সব ব্যাংকই বিশেষ ব্যবস্থা নেয়। কেউ তদারকি জোরদার করে আবার কেউ গ্রাহকদেরও সচেতন থাকতে খুদে বার্তা দেয়।
















