রাজধানীতে ২৫ ট্রাক অবৈধ পলিথিন জব্দ, গ্রেফতার ১০

ইসলাম টাইমস ডেস্ক: রাজধানীর সোয়ারী ঘাট এলাকায় ২৫ ট্রাক অবৈধ পলিথিন ও পলিথিন তৈরির কাঁচামাল জব্দ করেছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত।

রোববার (৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে সোয়ারী ঘাটের ৩০ দেবীদাস ঘাট লেন পুলিশ বক্সের ঢালে এ অভিযান শুরু করে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত।

র‌্যাব-৩ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসু বলেন, অভিযানে আমরা এখন পর্যন্ত ২৫ ট্রাক অবৈধ পলিথিন ও পলিথিন তৈরির কাঁচামাল জব্দ করেছি। এছাড়া অভিযানে এসব অবৈধ পলিথিন কারখানায় তৈরি ও মজুদ রাখার দায়ে ১০ জনকে আটক করা হয়েছে।

অভিযানটি এখনো চলছে।

পূর্ববর্তি সংবাদশরণার্থী সংকট: বাবার আক্ষেপ, বিশ্ব অ্যালান কুর্দির মৃত্যুর বার্তা বুঝতে পারেনি
পরবর্তি সংবাদআবারও বিএসএফের গুলিতে বাংলাদেশী নিহত