নেতানিয়াহুর পদত্যাগ দাবিতে ইসরাইলে বিক্ষোভ অব্যাহত

ইসলাম টাইমস ডেস্ক:  অবৈধ রাষ্ট্র ইসরাইলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহুর পদত্যাগের দাবিতে ইসরাইলে শনিবার রাতে হাজার হাজার মানুষ বিক্ষোভ করেছেন।গত এক মাস ধরে বিক্ষোভকারীরা নেতানিয়াহুর পদত্যাগ দাবি করে এই বিক্ষোভ অব্যাহত রেখেছেন বলে জানিয়ে খবর আরব নিউজ।

নেতানিয়াহুর ঘুষ ও দুর্নীতির প্রতিবাদে এবং করোনাকালে সঠিক পদক্ষেপ না নেয়ার অভিযোগে ওই বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়।

গত এক মাস ধরে বিক্ষোভকারীরা নেতানিয়াহুর পদত্যাগ দাবি করে বিভিন্ন কর্মসূচি পালন করে আসছেন।

বিক্ষোভকারীরা হাতে ‘বিপ্লব’, ‘গদি ছাড়’ লেখা প্লাকার্ড এবং ইসরাইলের পতাকা নিয়ে নেতানিয়াহুর পদত্যাগের দাবি জানায়।

পূর্ববর্তি সংবাদচাঁপাই সীমান্তে বিএসএফের গুলিতে আরো ১ বাংলাদেশি নিহতের অভিযোগ
পরবর্তি সংবাদজমি নিয়ে বিরোধের জেরে নাটোরে আ.লীগ নেতার ছুরিকাঘাতে নারী কর্মী খুন