ইসলাম টাইমস ডেস্ক: নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. জয়নাল আবেদীন টিটো করোনায় আক্রান্ত হয়ে বর্তমানে আইসিইউতে আছেন।
শনিবার রাতে তার করোনা শনাক্ত হওয়ার পর তাকে ঢাকার কুয়েতমৈত্রী হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।
নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. একরামুল হাসান এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গত ৭/৮ দিন ধরে হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. জয়নাল আবেদীন টিটোর প্রচণ্ড জ্বর ছিল। কিন্তু ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নমুনা পাঠানো হলে গত ৩ সেপ্টেম্বর নেগেটিভ আসে। এরপর গত ৫ সেপ্টেম্বর রোববার তার শারীরিক অবস্থার অবনতি হলে ময়মনসিংহ পপুলার ডায়ানস্টিক সেন্টারে তাকে সিটিস্ক্যানসহ কিছু পরীক্ষা করোনা হলে করোনা পজেটিভ আসে। এছাড়াও বেশ কিছু শারীরিক সমস্যা ধরা পড়ে।
রোববার রাতে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ঢাকার কুয়েতমৈত্রী হাসপাতালের আইসিইউতে (নিবিড় পর্যবেক্ষণে) রাখা হয়েছে।
প্রসঙ্গত, ডা. জয়নাল আবেদীন টিটো তার সততা ও রোগীবান্ধব পদক্ষেপের কারণে নেত্রকোনায় ইতিমধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন। হাসপাতালের এক অফিস সহকারীকে অবসরের দিনেই পেনশন দেয়ার মতো নজির স্থাপন করে তিনি সারা দেশে ব্যাপক প্রশংসিত হয়েছেন। সাধারণ মানুষদের কাছে সততার উদাহরণ হিসেবে আভির্ভূত হয়েছেন।
















