আফগানিস্তানে সরকারি সেনাদের হামলায় ১০ তালেবান নিহত

ইসলাম টাইমস ডেস্ক: আফগানিস্তানের সরকারি সেনা ও তালিবান যোদ্ধাদের মাঝে  রবিবার (৬ সেপ্টেম্বর) দক্ষিণাঞ্চলীয় কান্দাহার প্রদেশে রাতভর  হামলা পাল্টা হামলার ঘটনা ঘটেছে। এতে আফগান সেনাদের আক্রমণে তালিবানের অন্তত ১০ গেরিলা যোদ্ধা নিহত হয়েছেন বলে জানা গেছে।

আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, দিনের শেষ বেলায় কান্দাহারের শাহ ওয়ালি কোটে এই সংঘর্ষের ঘটনা ঘটে তবে তালিবানের হামলা নিরাপত্তা বাহিনী ব্যর্থ করে দিয়েছে। আফগান নিরাপত্তা বাহিনী জানিয়েছে, সংঘর্ষের সময় তারা তালিবানের চারটি মোটরসাইকেল ধ্বংস করেছে।

বিশ্লেষকদের মতে, যখন আফগান সরকার ও তালিবান প্রতিনিধিরা শান্তি আলোচনায় বসার চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছেন তখন এসব সংঘর্ষের ঘটনা ঘটছে। অভিযোগ করা হচ্ছে- হামলার মাধ্যমে তালিবান আফগান সরকারের ওপর বাড়তি চাপ সৃষ্টির চেষ্টা চালাচ্ছে।

পূর্ববর্তি সংবাদমসজিদে বিস্ফোরণের ঘটনায় আজ গণশুনানি, প্রত্যক্ষদর্শীদের অংশগ্রহণের আহ্বান
পরবর্তি সংবাদবগুড়ায় মাটি খুড়ে নিখোঁজ কলেজছাত্রের লাশ উদ্ধার