পাকিস্তানের বেসামরিক তৃতীয় সর্বোচ্চ সম্মাননা পেলেন মুফতি মুহাম্মদ তাকি উসমানী

ইসলাম টাইমস ডেস্ক: পাকিস্তানের বিশ্ববিখ্যাত আলেম শায়খুল ইসলাম মুফতি মুহাম্মাদ তাকী উসমানীকে পাক সরকারের পক্ষ থেকে  ‘সিতারায়ে ইমতিয়াজ’ পদকে ভূষিত করা হয়েছে। তবে বিশ্লেষকরা মনে করছেন,  এই আকাশচুম্বী ব্যক্তিত্বকে সম্মাননা পদক দিয়ে খোদ পাকিস্তান ধন্য হয়েছে।

গত সোমবার পাকিস্তানের প্রেসিডেন্ট আরিফ আলভির হাতে তাকে সিতারায়ে ইমতিয়াজ পদক দেয়া হয়।  সিতারায়ে ইমতিয়াজ অর্থ শ্রেষ্ঠত্বের তারকা। এটি পাকিস্তানের বেসামরিক তৃতীয় সর্বোচ্চ পুরস্কার।

পাকিস্তানের জাতীয় স্বার্থ সুরক্ষা, শান্তি ও সংস্কৃতি প্রতিষ্ঠায় বিশ্বব্যাপী অবদানের জন্য সরকারের পক্ষ থেকে মুফতি তাকি উসমানীকে এ পুরস্কার প্রদান করা হয়।

বিচারপতি মাওলানা মুফতী মুহাম্মাদ তাকী উসমানী পাকিস্তানের একজন প্রখ্যাত ইসলামী ব্যক্তিত্ব। তিনি হাদীস,ইসলামী ফিকহ,তাসাউফ ও অর্থনীতিতে বিশেষজ্ঞ। তিনি বিশ্বের সবচেয়ে প্রভাবশালী মুসলিম ব্যক্তি হিসেবে নির্বাচিত হয়েছেন। তিনি বর্তমানে ইসলামী অর্থনীতিতে সক্রিয় ব্যক্তিদের অন্যতম।

তিনি ১৯৮০ সাল থেকে ১৯৮২ সাল পর্যন্ত পাকিস্তানের কেন্দ্রীয় শরীয়াহ আদালতের এবং ১৯৮২ থেকে ২০০২ সাল পর্যন্ত পাকিস্তান সুপ্রিম কোর্টের শরীয়াহ আপিল বেঞ্চের বিচারক ছিলেন।

তিনি ইসলামী ফিকহ্ ,হাদিস,অর্থনীতি এবং তাসাউউফ সম্পর্কে বিশেষজ্ঞ। তিনি বিখ্যাত তাফসীরগ্রন্থ “মাআরিফুল কোরআন”এর রচয়িতা মুফতি শফী উসমানীর কনিষ্ঠ সন্তান।

পূর্ববর্তি সংবাদমধ্যরাতে লাদাখ সীমান্তে চীন-ভারতের ব্যাপক গোলাগুলি
পরবর্তি সংবাদনীল নদের তীরে পাওয়া গেল আড়াই হাজার বছরের পুরোনো কফিন