কর্মক্ষম যুবকদের চাকরি, নিঃস্ব নারীদের মাসিক আয়ের ব্যবস্থা চান দুর্ঘটনায় শহিদ ইমামের ছেলে

সাংবাদিক সম্মেলনে নারায়ণগঞ্জের দুর্ঘটনায় শহিদ ইমামের দুই ছেলে

ইসলাম টাইমস ডেস্ক: নারায়ণগহ্জের দুর্ঘটনায় যেসব নারী স্বামী সন্তান হারিয়ে নিঃস্ব হয়েছেন, তাদের মাসিক আয়ের ব্যবস্থা ও কর্মক্ষম যুবকদের চাকরি চেয়ে নারায়ণগঞ্জের তল্লা বাইতুস সালাত জামে মসজিদে বিস্ফোরণের ঘটনায় শহিদ ইমাম আব্দুল মালেক নেসারীর ছেলে ফাহিম ইসলাম বলেন,আমরা কর্মক্ষম যুবকরা অনুদানের উপর চলতে চাইনা আমাদের জন্য কোন কর্মসংস্থানের ব্যবস্থা করুন।

আজ মঙ্গলবার বৃহত্তর তল্লাবাসীর পক্ষ থেকে আয়োজিত এক শোক সভায় দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের পক্ষ থেকে এ দাবি তুলে ধরেন শহিদ ইমাম আব্দুল মালেক নেসারীর ছোট ছেলে ফাহিম ইসলাম।

এসময় দেশের মসজিদগুলোতে নামাজ আদায় করতে কোন মুসল্লি যেন আতঙ্কিত না হয় তা নিশ্চিত করতে দায়িত্বশীরদের প্রতি আহ্বান জানিয়েছেন ফাহিম ইসলাম।

এছাড়া দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের জন্য হাইকোর্টের রিট করা ৫০ লাখ টাকা প্রধানমন্ত্রীর কাছে অনুদান হিসেবে  চাওয়া হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারের কর্মক্ষম যুবকদের জন্য কর্মসংস্থান নিশ্চিত করার দাবিও জানানো হয় এই সভা থেকে। সভায় দুর্ঘটনার জন্য যারা দায়ী সাব্যস্ত হবে তাদের সাব্বোর্চ শাস্তি নিশ্চিত করতেও দাবি জানানো হয়।

রানাপ্লাজার দুর্ঘটনার পর দেশের গার্মেন্টসগুলোতে  যেভাবে নিরাপত্তা ব্যবস্থা শক্তিশালী করা হয় তেমনি মসজিদগুলোতেও যেন নিরাপত্তা জোরদার করা হয় সেই দাবি জানান সভায় উপস্থিতরা।

আরো পড়ুন: বিস্ফোরণে শহীদ ইমামকে গ্রামের বাড়িতে দাফন, পুরো এলাকায় শোক

পূর্ববর্তি সংবাদঘুষের কথা মিথ্যা হলেও মেরামতের দায়িত্ব তো তিতাসের: শুনানি শেষে আইনজীবী
পরবর্তি সংবাদটাঙ্গাইলে মসজিদের সামনে ‘কুরুচিপূর্ণ’ নাচ, সামাজিক মাধ্যমে ক্ষোভ