পাকিস্তানে মার্বেল খনিতে পাথর ধস, অন্তত ১৮ জনের মৃত্যু

ইসলাম টাইমস ডেস্ক: পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে একটি মার্বেল খনিতে পাথর ধসের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৮ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অনেকে। খনিতে আরও ২০ জন আটকা পড়েছেন বলেও ধারণা করা হচ্ছে।

আফগানিস্তান সীমান্তঘেঁষা খয়বর পাখতুনখাওয়া রাজ্যে মোহমান্দ পার্বত্য জেলায় সোমবার সন্ধ্যায় শ্রমিকদের ওপর সাদা মার্বেলের পাথর খণ্ড ধসে পড়ে জানিয়েছেন সরকারি কর্মকর্তারা।

রাজ্য সরকারের খনি এবং খনিজ মন্ত্রী মোহাম্মদ আরিফ এএফপিকে বলেন, “মার্বেল পাথরের খনিতে পাথর ধসের পর এখন পর্যন্ত ১৮ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা হয়েছে আহত আরও ২০ জনকে।”

তিনি জানান, পাথর ধসের ফলে খনিতে আরও প্রায় ২০ জন আটকা পড়েছেন। তাদের উদ্ধারে চেষ্টা চালিয়ে যাচ্ছেন উদ্ধারকর্মীরা।

মৃত্যুর সংখ্যার বিষয়টি নিশ্চিত করেছেন মোহমান্দ জেলার সিনিয়র কর্মকর্তা হামিদ ইকবালও।

দীর্ঘ সময় ধরে পরিশ্রমের পর শ্রমিকেরা প্রায়ই খনির নিচে বিশ্রাম নিয়ে থাকেন। বিশ্রাম দেওয়ার সময়ই পাথর ধসের ঘটনাটি ঘটে বলে ধারণা করা হচ্ছে।

২০১১ সালে বেলুচিস্তানের সোরেঙ্গে জেলার একটি কয়লা খনিতে বিস্ফোরণের ঘটনায় অন্তত ৪৩ জনের মৃত্যু হয়েছিল।

আরো পড়ুন: পাকিস্তানের বেসামরিক তৃতীয় সর্বোচ্চ সম্মাননা পেলেন মুফতি মুহাম্মদ তাকি উসমানী

পূর্ববর্তি সংবাদধামরাইয়ে সাংবাদিক হত্যা: যুবলীগ নেতা বহিষ্কার
পরবর্তি সংবাদসাগর-রুনি হত্যা: ৭৪ দফায় বাড়লো তদন্ত প্রতিবেদন দাখিলের সময়