২৪ ঘণ্টায় সুস্থ ৩ হাজার ২৩৬, মৃত্যু ৩৬ জনের

ইসলাম টাইমস ডেস্ক:  গত ২৪ ঘণ্টায় দেশে করোনা থেকে সুস্থ হয়েছেন ৩ হাজার ২৩৬ জন এবং মোট সুস্থ ২ লাখ ২৭ হাজার ৮০৯ জন। এই সময়ে দেশে আরও ৩৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে মোট ৪ হাজার ৫৫২ জন কোভিড রোগী মারা গেলেন। এছাড়া ১ হাজার ৮৯২ জন শনাক্ত হয়েছেন। এ নিয়ে দেশে মোট শনাক্ত হলেন ৩ লাখ ২৭ হাজার ৩৫৯ জন।

মঙ্গলবার স্বাস্থ্য অধিদফতর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

গত বছরের ডিসেম্বরে চীন থেকে উৎপত্তি হওয়া করোনাভাইরাস বাংলাদেশসহ বিশ্বের ২১৩টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে। গত ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারী ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।বাংলাদেশে প্রথম কোভিড-১৯ রোগীশনাক্ত হন ৮ মার্চ এবং এ রোগে আক্রান্ত প্রথম রোগীর মৃত্যু হয় ১৮ মার্চ।

পূর্ববর্তি সংবাদনারায়ণগঞ্জ ট্রাজেডি: দ্বিতীয় দিনের মতো চলছে তিতাসের খোঁড়াখুঁড়ি
পরবর্তি সংবাদবগুড়ায় আল-আমিন কমপ্লেক্সের মোবাইল মার্কেটে আগুন