মজলিসে তাহাফফুজে খতমে নবুওতের আলোচনা সভা অনুষ্ঠিত

ইসলাম টাইমস ডেস্ক: বিশ্ব নবী হজরত মুহাম্মাদ মোস্তফা (সাঃ) কে শেষ নবী অস্বীকার কারী কাদিয়ানী সম্প্রদায় কর্তৃক করোনাভাইরাস মহামারীর সময়কে পুজি করে মুসলমানদের ঈমান আক্বিদা বিধ্বংসী অপতৎপরতার প্রতিবাদে উলামায়ে কেরামের করণীয় শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়ত ঢাকা ২ নং জোনের উদ্যোগে ঢাকার গুরুত্বপূর্ণ ৯ থানার উলামা মাশায়েখ মুহতামিম ও ইমাম খতিব দের উপস্থিতিতে জামিয়া ইসলামিয়া মাখজানুল উলুম খিলগাঁওয়ে আজ ৯/৯/২০ সকাল ৮ ঘটিকায় উক্ত সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তারা বলেন, উলামায়ে কেরামের চলমান দুঃখজনক বিভক্তির সুযোগকে কাজে লাগিয়ে কুখ্যাত কাদিয়ানী সম্প্রদায় আবার মুসলমানদের ঈমান আক্বিদা নিয়ে গভীর চক্রান্ত শুরু করেছে।

ইতিমধ্যে তারা উলামায়ে কেরাম ও সমাজের গণ্যমান্য ব্যক্তিদের নিকট তাদের মিথ্যা দাবী দাওয়ার স্বপক্ষে অযোক্তিক দলিল সম্বলিত চিঠি প্রেরণের দুঃসাহস দেখাচ্ছে। ঢাকার নন্দীপাড়ায় তারা নতুন আস্তানা গেড়ে মুসলমান ঈমান হরণের পায়তারা করছে।

বক্তারা বলেন, আমরা স্পষ্ট বলতে চাই খতমে নবুওয়ত এর আন্দোলন একটি ঈমানী আন্দোলন। এটা কালিমা পাঠকারী সকল মুমিনের উপর ফরজ। তাই এই আন্দোলনকে কুক্ষিগত করে কারো হীন স্বার্থ হাসিল করার সুযোগ নাই।

আমরা যার যার অবস্থান থেকে কাদিয়ানী সম্প্রদায়ের সকল অপতৎপরতার মোকাবিলা করে যাবো ইনশাআল্লাহ।

আরো পড়ুন: রাজধানীর মাদরাসায় কাদিয়ানীদের চিঠি: গোলাম আহমদকে ‘২য় মুহাম্মাদ সা.’ আখ্যা দিয়ে ‘দাওয়াত’

মাওলানা ইউনুস ঢালীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা নুরুল ইসলাম দা,বা,।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা জুনাইদ আল হাবিব। মাওলানা সাইফুল্লাহ সিদ্দিকি পীর সাহেব শর্ষিনা, মাওলানা আব্দুল কাইউম সুবহানী, মাওলানা ফজলুল করিম কাসেমী, মাওলানা আশিকুল্লাহ সেক্রেটারি ২ নং জোন, মাওলানা জহুরুল ইসলাম, মাওলানা শিব্বির আহমদ কাসেমী।

আরো উপস্থিত ছিলেন মুগদা থানা ইমাম পরিষদ সভাপতি মাওলানা তোফাজ্জল হোসেন। মতিঝিল থানা ইমাম পরিষদের সভাপতি মুফতি জোবায়ের আহমদ, রমনা থানা ইমাম পরিষদের সভাপতি ও সচিবালয় মসজিদের খতিব মুফতি উমর ফারুক, শাহজানপুর থানা ইমাম পরিষদের সভাপতি মাওলানা আব্দুর রশিদ, রামপুরা থানার সভাপতি মাওলানা রওশন জামিল, সবুজবাগ থানা ইমাম উলামা পরিষদের সভাপতি মুফতি দেলোয়ার, খিলগাঁও পুরাতন পাকা মসজিদের খতিব মুফতি আল আমিন ফয়জি,মাওলানা রাশেদ বিন নুর প্রমুখ।

পূর্ববর্তি সংবাদ‘ইসরাইল-আমিরাত চুক্তিতে নেতানিয়াহু ও ট্রাম্প ছাড়া আর কেউ লাভবান হবে না’
পরবর্তি সংবাদনারায়ণগঞ্জ ট্রাজেডি: ৩৭ পরিবারকে ৫ লাখ টাকা করে দিতে হাইকোর্টের নির্দেশ