নেত্রকোনায় গুমাই নদীতে ট্রলার ডুবি, ৯ জনের লাশ উদ্ধার

ইসলাম টাইমস ডেস্ক: নেত্রকোনার কলমাকান্দা উপজেলার গুমাই নদীতে ট্রলার ডুবে অন্তত নয়জনের মৃত্যু হয়েছে। এখনো অনেকে নিখোঁজ রয়েছে।

বুধবার সকালে এই ট্রলারডুবির ঘটনা ঘটে। স্থানীয়রা নয়জনের মরদেহ উদ্ধার করতে সমর্থ হয়।

কলমাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোহেল রানা নয়জনের মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

এখনো ফায়ার সার্ভিস উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছে।

জানা গেছে, সুনামগঞ্জের ধর্মপাশার মধ্যনগর বাজার থেকে ৫০-৬০ জন যাত্রী নিয়ে ট্রলারটি নেত্রকোনার ঠাকুরকোনার উদ্দেশে সকাল ১০টার দিকে রওনা হয়। কলমাকান্দা উপজেলার বড়খাপন ইউনিয়নের রাজনগর এলাকায় গুমাই নদীতে এ দুর্ঘটনা ঘটে।

পূর্ববর্তি সংবাদ“লোক সংখ্যার বিচারে ঢাকায় আরো মসজিদ নির্মাণ করা প্রয়োজন”
পরবর্তি সংবাদবিনা অনুমতিতে সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে মামলা নেওয়া যাবে না