ইসলাম টাইমস ডেস্ক: নেত্রকোনার কলমাকান্দার গুমাই নদীতে ট্রলারডুবির ঘটনায় ১১ জনের লাশ উদ্ধার করেছেন স্থানীয়রা।
এসময় একজনকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে।
বুধবার (৯ সেপ্টেম্বর) বেলা ১১টায় কলমাকান্দা উপজেলার গুমাই নদীর রাজনগর এলাকায় ট্রলারডুবির ঘটনা ঘটে।
কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রহমান বলেন, আমরা ঘটনাস্থলে যাচ্ছি।
স্থানীয় লোকজন ও প্রশাসন জানিয়েছে, বুধবার ভোরে পার্শ্ববর্তী সুনামগঞ্জ জেলার মধ্য নগর থেকে একটি যাত্রীবাহী ট্রলার নেত্রকোনার ঠাকুরাকোনা এলাকায় আসছিল। গুমাই নদীর রাজনগর এলাকায় আসার পর ট্রলারটি ডুবে যায়। এখনও ট্রলারডুবির কারণ জানা যায়নি।
















